শিরোনামঃ

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

নাছির উদ্দীন শিবলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সীতাকুণ্ডে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় বর্ধিত সভায় কমিটি ঘোষণা করেন সংসদ সদস্য আসলাম চৌধুরী। বিকেল পাঁচ টায় আসলাম চৌধুরীর বাস ভবনে আয়োজিত সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ কমিটি ঘোষণা করবে। নতুন আহবায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক  ডাঃ কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর,সালামত উল্লাহ, সদস্য সচিব মোঃ মোরছালিন,যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধূরী।এ সময় এক থেকে সাত ইউনিয়ন কমিটি বিলুপ্ত হয়েছে বলে জানান যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের সাবেক  উপদেষ্টা আসলাম চৌধুরীর নির্দেশে আহবায়ক কমিটি গঠন ও পুরনো কমিটি বিলুপ্ত হয়েছে।  আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করে নতুন পূর্নাঙ্গ কমিটি গঠনসহ নির্দেশ তাছাড়া ১ নং সৈয়দপুর থেকে ৭ নং কুমিরা ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হবে বলে জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL