সীতাকুণ্ডে পুকুরে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল ১০ টায় গোল কুমিরা এলাকায় ঘটনাটি ঘটে। শিশু আচবাত (৪) গোল আহাম্মদ গ্রামের ইলিয়াসের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অসাধনতাবশত খেলার ছলে শিশুটি পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। শিশুকে দেখতে নান পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে পরিবারের সদস্যরা। কিন্তু দীর্ঘক্ষন খোঁজখোজির এক পর্যায়ে শিশু মৃত দেহ পানিতে ভেসে। পরে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা দেয়।
এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলতাফ হোসেন বলেন, হাসপাতালে আনার আগে শিশু টি মারা যায়। পরে পারিবারিক লোকজনের হাতে শিশুর মৃত দেহ হস্তান্তর করা হয় বলে জানান তিনি।