শিরোনামঃ

সীতাকুণ্ডে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী নলা কাসেম গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল সলিমপুরের ত্রাস কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মোঃ আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’ গ্রেফতার হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল ছলিমপুর হতে সন্ত্রাসী কে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি তদন্ত আলমগীর হোসেন। 

তিনি বলেন, অপরাধ দমনে জঙ্গল ছলিমপুরে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সে ধারাবাহিক অভিযানে বুধবার  রাত আনুমানিক ১০ টার দিকে জঙ্গল ছলিমপুর একটি পরিত্যাক্ত ঘর হতে দুর্দশ সন্ত্রাসী কে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক হয়। এ সন্ত্রাসী  দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে চালিয়ে আসছিল। তাই নজরদারি রেখে গোপন সংবাদ পেয়ে আটক করতে সক্ষম হই বলে জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL