সীতাকুণ্ড পুষ্টি সপ্তাহের ৩ য় দিনে পুষ্টি সচেতনতায় পুষ্টির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ফল ও সবজি অঙ্কন করে প্রতিদ্বন্দ্বিতা করেছে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে উপস্থিত শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে আলোচনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলতাফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: জেসমিন আক্তার ও তনয় মজুমদার।