সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় কুমিরা লঞ্চ ঘাটে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস কর্মকর্তা সালমা বেগম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো মোরসালিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বাঁশখালী, চট্টগ্রাম মোঃ তৌসিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মিরসরাই আরিফুর রহমান, উপজেলা মৎস্য অফিসার, কর্ণফুলী মোঃ আব্দুল আলীম, মৎস্য জরিপ কর্মকর্তা, জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম মোঃ মাহবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন, “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” এই স্লোগানকে সামনে রেখে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের টেকসই আয়ের জন্য জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ বিল্লাহ বলেন, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়।