শিরোনামঃ

সীতাকুণ্ডে আনন্দ আয়োজনে নবগঠিত কমিটি সংবর্ধিত

নাছির উদ্দীন শিবলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সীতাকুণ্ডে আনন্দ আয়োজনে  বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে পৌরসদরে বিশাল শোভাযাত্রায় নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের অংশগ্রহনে অনুষ্ঠিত শোভা যাত্রা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। 

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে  নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন,বিএনপির ঐক্য বিনষ্টকারীদের ছাড় নেই। সংসদ সদস্য আসলাম চৌধুরী নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সব সময় ঐক্য বদ্ধ। আগামীতে ঐক্য অটুট রেখে সংসদ সদস্য নির্দেশে দলীয় কর্মকান্ড পরিচালিত হবে।

উল্লেখ্য, উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নবগঠিত কমিটি গঠিত হয়েছে। ৫ সদস্যর আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহবায়ক ডা কমল কদর, যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ  সদস্য সচিব মুরসালিন ও যুগ্ম  সদস্য সচিব ফজলুল করিম।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL