সীতাকুণ্ডে জাটকা সপ্তাহের ২য় দিনে জেলেদের অংশ গ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুকুরে জেলেরা অংশ গ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারী জেলেদের মধ্যে ৩ জনকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাবিব উল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুর নেছা বেগমসহ মৎস দপ্তরের কর্মকর্তা- কর্মচারী।
মৎস সপ্তাহের ২য় দিনে বাজার তদারকি ও প্রচারণা প্রচারণা চালানো হয় বলে জানান মৎস কর্মকর্তা মোতাসিম বিল্লা।