সীতাকুণ্ড মেরামত কাজ করার সময় ছাউনির উপর থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকেল ৫ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।ঘটনাস্থল হতে মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,
বক্তারপাড়া বেড়িবাঁধে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক এ্যাশ উৎপাদন কারখানার ভেতরে মেরামত কাজ করার সময় লোহার পাতের ছাউনিটি হঠাৎ শ্রমিকদের উপর ভেঙে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকরা ছাউনির নিচে চাপা পড়ে যায়। পরে কারখানার অন্যান্য শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে। কিন্তু ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলার কারনে সময়ক্ষেপণ হওয়ার আহতদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হতে পারে বলে জানান মডেল থানার মো জাফর আহাম্মদ।
তিনি বলেন,
দুপুর ১ টার সময় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কারখানার গেইটে তালা লাগানো অবস্থা দেখতে পায়। ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের মৃতদেহ সরিয়ে ফেলে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর নাহিদ মৃধা বলেন, গোডাউনের শেড ভেঙে পড়ে দুই শ্রমিক মারা গেছে। ময়না তদন্তে মৃতদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় মৃত শ্রমিক লক্ষিপুরের চন্দ্র গঞ্জ থানার নিশ্চিন্ত পুর গ্রামের মৃত নেচার আহাম্মদের ফারুক( ৪০) ও কুমিল্লার লাঙলপুর থানার তালি বাড়ির তাহের মোল্লার ছেলে জহির( ৩৫) বলে তিনি জানান।