সীতাকুন্ডে রড় উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কারখানায় অগ্নিকন্ডে ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক দেড়টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিরায় অবস্থিত রড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কারখানায় মজুদ রাখা স্ক্র্যাপে আগুন লাগে। মজুদকৃত স্ক্র্যাপের ঘর্ষন হতে লাগা আগুন দীর্ঘ সময় ধরে ঝলতে থাকে। প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানান কুমিলা ফায়ার স্টেশন কর্মকর্তা আল মামুন।
তিনি বলেন,‘ আগুন লাগার খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে যায়। স্ক্র্যাপের স্তুপে লাগা আগুন নিয়ন্ত্রন আনতে হিমশিম খেতে হয়। প্রাথমিকভাবে স্ক্র্যাপের সংর্ষন হতে আগুনের সূত্রপাত হতে পারে ধারনা করা হচ্ছে। তবে শ্রমিকের বিড়ি বা রাসায়নিক পদার্থ হতে আগুন লাগতে পারে। তাই ঘটনা তদ্বন্তে তদ্বন্ত কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এদিকে, আগুন লাগার ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের ছলছাতুরীতে সন্দেহের ধু¤্রজাল তৈরী হয়েছে। বিস্পোরক বা রাসায়নিক দ্রব্য হতে আগুনের ঘটনা ঢাকতে নানাভাবে তথ্য উপস্থাপন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা। এমনকি জিপিএইচ ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগেও অনিহা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাহ ইমরান বলেন,‘ প্রাথমিকভাবে বিড়ির আগুন স্ক্র্যাপের স্তুপে আগুন লেগেছে। চুড়ান্ত তদন্তের পর আগুনের কারন জানা যাবে। সে ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষের সদিচ্ছর উপর নির্ভর করছে।