শিরোনামঃ

হাটহাজারীতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান, জরিমানা ৩০ হাজার

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় জনভোগান্তি কমাতে এবং যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ আরমান। সরেজমিনে দেখা যায়, হাটহাজারী বাসস্ট্যান্ডের ব্যস্ততম সড়কের দুই পাশে দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করে রাখা হয়েছে। এছাড়া সড়কের বিপরীত দিকে ও অননুমোদিত স্থানে যানবাহন পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান অপরাধের সত্যতা পাওয়ায় ৬ জন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার পাশাপাশি ফুটপাতে রাখা অবৈধ মালামাল জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ আরমান বলেন, হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, নিয়মিত তদারকি থাকলে ব্যস্ততম এই মোড়টি স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হবে। তা না হলে অভিযান চালিয়ে প্রশাসন চলে যাওয়ার পর ফের সেই অবৈধ দখলদারিরা ফুটপাত ও সড়ক দখলে নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। অন্যদিকে অভিযান শেষ হতে না হতে সেই চিরচেনা রূপে ফিরে যাবে বাস স্ট্যান্ড এলাকা। মানুষ এটার স্থায়ী সমাধান চাই।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL