শিরোনামঃ

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে দুই শতাধিক গাছ কর্তন, কারাগারে যুবক

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সাজিয়া আকতার মুন্নি (৪৭) নামে এক গৃহিণীর প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটি ফেলেছে প্রতিপক্ষ। এতে করে ওই গৃহিণীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা যায়। 

এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মো. ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফয়সাল বরুমছড়া এলাকার মো. এমরানের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বরুমছড়া ইউনিয়নের নলদিয়া মৌলভী এরশাদ উল্লাহর বাড়ির মো. আবুল কাশেমের স্ত্রী সাজিয়া আকতার মুন্নি সঙ্গে একই এলাকার মো. জুবায়েরুল হক (৩৫) দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে এর জের ধরে জমিতে এসে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এসময় তাদের বাঁধা দিলে হামলার শিকার হন ভুক্তভোগী পরিবারটি। এতে গুরুতর আহত হন তার মেয়ে সারজিনা জান্নাত সাইমা (১৬)। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন ও দেড় লাখ টাকা মূল্যে স্বর্ণের চেইন। প্রাণে রক্ষা পেতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মো. ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী সাজিয়া আকতার মুন্নি (৪৭) অভিযোগ করে বলেন, পাশ্ববর্তী প্রতিবেশি মো. জুবায়েরুল হক, মো. একরামূল হক (৫০), মো. মাহমুদ (১৮), মো. ফয়সাল (২৫), মো. হাসান (২৬), মো. আরমান (২২), মোহাম্মদ (২১)সহ আরও কয়েকজন শুক্রবার ভোরে বিনা অপরাধে আমাদের জমির গাছগুলো কেটে ফেলেছে এবং জমি দখলের নেওয়ার চেষ্ঠা করে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের মারধর করে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও দেড় লাখ টাকা মূল্যে স্বর্ণের চেইন। আমরা তাদের বিচার চাই।

আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে। ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা চালানোর চেষ্টাসহ বিশৃঙ্খলা তৈরী ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এঘটনায় পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL