শিরোনামঃ

প্রবাসে না ফেরার দেশে হারুন চৌধুরী, আজ নিজ গ্রামে দাফন

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী মোহাম্মদ হারুন চৌধুরী(৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত ১৮জুলাই বাংলাদেশ সময় দুপুরে দুবাইয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মোহাম্মদ হারুন চৌধুরী কর্ণফুলী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের মরহুম ডাঃ আলী আহমদ ও মরহুমা মোস্তফা খাতুনের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সনেট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইয়াছিনের বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, পাঁচ ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। ভাইদের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার
(২৩জুলাই) বাদ যোহর শাহমীরপুর ফয়জুল বারী ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। 
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL