চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী মোহাম্মদ হারুন চৌধুরী (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ জোহর শাহমীরপুর ফয়জুলবারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বাংলাদেশ সময় দুপুরে দুবাইয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হয়।
মরহুম মোহাম্মদ হারুন চৌধুরী কর্ণফুলী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের মরহুম ডা. আলী আহমদ ও মরহুমা মোস্তফা খাতুনের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সনেট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিনের বড় ভাই ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, চার ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। ভাইদের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।