খাগড়াছড়ির রামগড়ে আওয়ামীলীগের নৈরাজ্য তৈরীর চেস্টার প্রতিবাদে যুবদল, ছাত্রদলে ও সেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রামগড় পৌরশহর এলাকায় উপজেলা ও পৌর বিএনপির নির্দেশনায় যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্য তৈরীর চেস্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে ব্যক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি মোঃ শাহ আলম বাদশা ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের মুল সড়ক প্রদক্ষিন করে রামগড় বাসস্টান্ডে সামনে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি কোনো ধরনের নৈরাজ্য তৈরীর চেস্টা থেকে বিরত থাকার আহবান জানায়। অন্যথায় এর জন্য তাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের অন্যান্য নেতা-কর্মী বৃন্দ।