শিরোনামঃ

সাজেকে সেনাবাহিনীর বৈসাবি'র উপহার

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সাজেক গঙ্গারাম এলাকায় বৈসাবি উৎসব উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।

শুক্রবার (১০ এপ্রিল) সাজেক ইউনিয়নের গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পাহাড়িদের বৈসাবি উৎসব উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেন বাঘাইহাট সেনা জোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা। এছাড়াও ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ৪নম্বর ওয়ার্ড সদস্য  দয়াধন চাকমা, মহিলা সদস্য সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা, বিজু উদযাপন কমিটির আহবায়ক বাবুধন চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় সকলে একত্রে সুষ্ঠু ও সুন্দরভাবে বৈসাবি বিজু উৎসব মর্যাদা ও গুরুত্ব তথা ভাবগম্ভীর্যের সাথে অনুধাবন করব। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করার জন্য আমরা সকলকে আহ্বান জানান। বাঘাইহাট জোন এ ধরনের কার্যক্রমে পাশে ছিল এবং থাকবে। ভবিষ্যতে এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL