শিরোনামঃ

রংধনুর মতো বৈচিত্র্যের ঐক্যের ছোঁয়া পাহাড়ে: ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়িতে পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসবসমূহ বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু, সাংলান, পাতা, সাংগ্রাইং, সাংক্রাই, চাংক্রান, চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম
জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, রিজিয়ন কমান্ডারের সহ-ধর্মিনী নাজিয়া আমিন, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

৩ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ফুটে ওঠে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য।

প্রধান অতিথি হিসেবে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক পাহাড়ের নানান সম্প্রদায়ের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের এই চমৎকার উপস্থাপনাকে রংধনুর সাত রঙের সঙ্গে তুলনা করে বলেন, এ যেন বৈচিত্র্যের মাঝে এক অপূর্ব ঐক্যের প্রতিচ্ছবি। পাহাড় মানেই উৎসব, আনন্দ আর রঙিন সাজ। বছরের বিভিন্ন সময়ে ধাপে ধাপে আয়োজিত এসব উৎসব পাহাড়ি জনপদের প্রাণের স্পন্দন বহন করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই উৎসবের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL