শিরোনামঃ

মন্দিরের পুকুরে মিলল তবলাশিল্পীর মরদেহ

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ার সার্বজনীন কালী মন্দিরের সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অরুণ জল দাশ ওই এলাকার মৃত পশুরাম দাশের ছেলে। তিনি পেশায় তবলাশিল্পী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন মন্দিরের সামনে পুকুরঘাটে বসে থাকার সময় পানিতে একটি মরদেহ দেখতে পান।স্হানীয়রা তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

পরিবারের সদস্যরা এসে অরুণ জল দাশের লাশ শনাক্ত করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ও জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL