শিরোনামঃ

নাইক্ষ্যংছড়ির আশারতলীতে উজানের ঢলের পানিতে ভেসে গিয়ে মারা গেল ১০টি ছাগল

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলীতে উজানের ঢলে পানিতে ভেসে গিয়ে মারা গেল ১০ টি ছাগল। 

রোববার (১২ জুলাই) দুপুর ২ টায় এ ঘটনা ঘটে গ্রামের পুরোনো বিজিবি ক্যাম্প এলাকায়। 

স্থানীয় সুত্র গুলো জানান, উপজেলার সদর ইউনিয়নের আশারতলী গ্রামের মাস্টার নুর মোহাম্মদ শিক্ষকতার পাশাপাশি ছাগল পালন করে আসছেন। তার ২০ /২৫ টি ছাগল রয়েছে। পাহাড়ি এলাকা হিসেবে এ ছাগল লালন-পালন হয় পাহাড়ের ঢালু এবৃং বিল ও খালের তীরের ঘাস খেয়ে। প্রতিদিনের ন্যায় তার পোষা ছাগলের পালটি  চড়তে যায় আশারতলী পুরোনো বিজিবি ক্যাম্পের পাশের ব্রীজের পাশে। এ সময় বৃষ্টিও ছিল না ঢলের পানিও না। কিন্তু হঠাৎ  ভারী বৃষ্টি শুরু হলে ছাগল গুলো পাশের ব্রীজের  একপাশে নিচে বৃষ্টি থেকে বাঁচতে অপেক্ষা করে। এ ক্ষণেই ভারী বৃষ্টির ফলে উজানের ঢল এসে ছাগল গুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তন্মধ্যে ১০ টি ছাগল খুঁজে না পেয়ে দিশে হারা হয়ে পড়ে। পরে বিকেল ৩ টার দিকে ১০ টি ছাগলকে  মৃত উদ্ধার করে খালের অনেক নিচ থেকে।

ছাগলের মালিক মাস্টার নুর মোহাম্মদ জানান,তার আদরের এই ছাগল গুলো ভেসে গিয়ে মারা যাওয়ায় তিনি খুবই কষ্ট পেয়েছেন। কারণ এ ছাগল তার সন্তানের মতো।  ছাগল মারা যাওয়ায় তিনি একদিকে শোকাহত অন্যদিকে ক্ষতিতে পড়েছেন। কারণ এ ছাগলের মূল্য লক্ষাধিক টাকা। তিনি টানা বর্ষণের ফলে ছাগল মারা যাওয়া সহ অনেক ক্ষতির সম্মুখিন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL