শিরোনামঃ

পটিয়ায় চোরাই সিএনজি চক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, ৪টি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) পটিয়া থানা পুলিশের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আখতার হোসাইন, এএসআই (নিঃ) মীর মো. মনির হোসেন, এএসআই (নিঃ) আল আমিন খান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে চোরাই যানবাহন চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে চোরাই যানবাহন চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, গত ২ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মটরস এর সামনে  অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সময় মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমেদ (২৭)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি নম্বরবিহীন এবং একটি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩ বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্তকরণ এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL