ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় পটিয়া পৌরসভাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমেদ সেলিম, এ কে এম জসীম উদ্দীন, মো. মঈনুল আলম ছোটন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্যসচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আলহাজ ইসমাইল হোসেন ও জাহেদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী (পিবলু), পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্যসচিব মো. জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্যসচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্যসচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্যসচিব আলমগীর আলম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তৌহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা, উপজেলা, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।