শিরোনামঃ

পটিয়ায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের পটিয়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমান (৪২)-কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসদরের ইন্দ্রপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ক্য লাহ্‌ চিং মারমা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার পটিয়ায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন। তাদের পাশের ঘরেই বসবাস করতেন অভিযুক্ত সোলাইমান। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা বাইরে কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। পরে তাকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ১০ টাকা দিয়ে ফুসলিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।
ইতিমধ্যে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার ২ নং আসামী নুর আক্তার (৩২)-কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে আদালতের হাতে সোপর্দ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL