শিরোনামঃ

বোয়ালখালীতে অবৈধভাবে ব্রিজ নির্মাণ, ভ্রাম্যামাণ অভিযানে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইয়াসিন চৌধুরী
ছবি: ইয়াসিন চৌধুরী

বোয়ালখালীতে ছন্দারিয়া খালের উপর অবৈধভাবে ব্রীজ নির্মাণের দায়ে সিআইপি মো: জাহাঙ্গীর নামের এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।

 বৃহস্পতিবার (৭ মে) বিকালে পৌরসভার অলি বেকারি এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  কানিজ ফাতেমা। 

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার হাওলা ডিসি সড়কের (কানুনগোপাড়া) অলিবেকারির মোড় থেকে জোট পুকুর পাড় এলাকা পর্যন্ত ছন্দারিয়া খালের ভাঙন রক্ষায় গাইড ওয়াল নির্মাণ করেছিলো সওজ। গাইড ওয়াল কেটে খালের ওপর অবৈধভাবে নির্মাণ করছেন লোহার ব্রিজ।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  কানিজ ফাতেমা বলেন, সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে অবৈধভাবে ব্রীজ নির্মাণ করে সড়কের নিরাপত্তা বেষ্টনীর ক্ষতিসাধন ও পরিবর্তনের অপরাধে মহাসড়ক আইন ২০২১ এর ৯(১৭) ধারা মোতাবেক সিআইপি মো: জাহাঙ্গীর কে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL