সরকারী জায়গা থেকে শ্যালো মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান ও সরঞ্জাম জব্দ করল মহেশখালী উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) বিকালে কক্সবাজার মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার সংলগ্ন ছড়ার মোহাম্মদ শাহাঘোনাস্থ থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনৈক সরওয়ার নামক ব্যক্তিকে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ধারা ১৫-এর সংশ্লিষ্ট আইনে ৩০(ত্রিশ) হাজার অর্থদণ্ড প্রদান ও বালি উত্তোলনের শ্যালো মেশিনসহ সরঞ্জাম জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসন। এমন অভিযান পরিচালনায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয়দের দাবী বর্ষা নামলে মহেশখালীতে অবিরত পাহাড় কর্তন করে থাকে। বৃষ্টির প্রকোপে পাহাড়ি ঢলে নিচে নেমে আসে বালি। ওই বালিগুলি প্রভাবশালীরা বিভিন্ন কায়দায় অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করে মোটাংকের টাকা হাতিয়ে নেন। এতে সরকার রাজস্ব হারার পাশাপাশি পরিবেশের চরম ক্ষতি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল। এভাবে দিন পর দিন বালি উত্তোলন করলে নিমিষেই দ্বীপ তলিয়ে যাওয়ার শঙ্কায় ভোগছেন স্থানীয়রা। তারা পরিবেশ প্রতিবেশ সুরক্ষা রাখার প্রত্যয়ে বালি খেকোদের বিরুদ্ধে এঅভিযান অব্যাহত রাখার দাবী জানান।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান- দ্বীপকে সুরক্ষা রাখাতে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।