মরণব্যধি মাদক রোধ এবং নির্মূল করতে মহেশখালী থানার উদ্যোগে ছোট মহেশখালীস্থ লম্বাঘোনা বাজারে জনসচেতনা মুলক র্যালী ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) কক্সবাজার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সামনে লম্বাঘোনা বাজারস্থ এলাকায় মহেশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনা মুলক র্যালী ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত মাদক বিরোধী র্যালী ও সমাবেশে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সুলতান উপস্থিত থেকে মাদক কারবারী ও সেবন কারীদের কঠোর বার্তা প্রদান করেন। তিনি বলেন দ্বীপে মাদকের সাথে সংপৃক্ত কারো ঠাঁই হবেন। তাদের রোধ করতে থানা পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু স্থানীয় ছাত্র, যুব সমাজ ও সচেতন মহলের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আপনার সহযোগীতায় দ্বীপের প্রত্যন্ত অঞ্চল মাদক মুক্ত করা সম্ভব। তিঁনি আরো জানান ইত্যমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সেসুবাদে মাদকে আসক্ত বা ব্যবসায়ীদের আটক করে সংশ্লিষ্ট আইনে জেল হাজতেও প্রেরণ হয়েছে। মাদক শুধু সমাজ ধ্বংস করেনা। মাদক সুশিক্ষা নষ্ট করে, চরিত্রহীন মানুষ তৈরীর কারিগর, পুরোদেশকে কলুষিত করছে। সমাজে অরাজকতা ও মন্দের সংখ্যা বাড়িয়ে মারামারি, হানাহানি খুনখারাপি, বিশৃঙ্খলা সৃষ্টি করে শুধু মাত্র মাদকের প্রকোপে। তাই সময় থাকতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা জরুরী। এতে সমাজ নয়, পুরো জাতি বাঁচবে।
এমন ব্যতিক্রমধর্মী জনসচেতনা মুলক র্যালী ও সমাবেশে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ ও সচেতন মহলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।