দেশে তেল সংকটেও অবৈধভাবে ভাসমান অবস্থায় যত্রতত্রে তেল বিক্রি ও পাচার করছেন কিছু প্রতাপশালী সিন্ডিকেট। তা রোধ করতে উপজেলা প্রশাসনের অ্যাকশন শুরু। তারই ধারবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার মহেশখালীর কুতুবজুমস্থ তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। ওইসময় লাইসেন্সবিহীন তেল বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্র জানা জানা গেছে, দীর্ঘদিন যাবৎ উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এবং ঘটিভাঙ্গা এলাকায় ৫টি লাইসেন্স বিহীন ভাসমান তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং ১টি দোকান অবৈধভাবে তেল বিক্রি করে আসছেন। এমন খবরে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ। অভিযান কালে লাইসেন্স বিহীন তেল বিক্রি, অবৈধ মজুত এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর আওতায় মেসার্স ওসাম ট্রেডার্স" নামক প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম চালু অবস্থায় ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷ অন্য ৫টি প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় পাওয়া যায়৷ এর মধ্যে একটি প্রতিষ্ঠান রাসেল এন্ড কোম্পানি এর মালিক উপস্থিত হলে তাকে ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷ বাকী প্রতিষ্ঠানগুলোর মালিক বা কর্মচারী অভিযানের খবর পেয়ে আত্মগোপনে হয়। সেখানে কাউকে না পাওয়ায় ওইসব প্রতিষ্ঠানসমূহ সিলগালা করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য- অনেকদিন পর হলেও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। তারা পুরো উপজেলায় যেসব প্রভাবশালী প্রতিষ্ঠান বা দোকানে অবৈধ তেল বিক্রি ও মজুদ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। তারা দেশের সম্পদ অবৈধপন্থায় বাইরে পাচার করে যাচ্ছে। ওইসব প্রতিষ্ঠানকে অবৈধ কার্যের বিরুদ্ধে অভিযান চালানোর অনুরোধ জানান।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান- দ্বীপে অবৈধ কোন কার্যক্রমের ঠাঁই হবে না। এঅভিযান অব্যাহত থাকবে।