মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র কারখানার সন্ধান; অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ আটক ১ জন।
শনিবার ২১আগস্ট গতস্থরাত সোয়া ৮টার দিকে কক্সবাজার মহেশখালী থানার এসআই মোহাম্মদ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-৩৩ (নাইট) থানাধীন শাপলাপুর বাজারে অবস্থানকালীন সময়ে গোপন সূত্রে খবর পেয়ে শাপলাপুর ইউপিস্থ ৩নং মিঠাছড়ি বাজার এলাকায় স্থানীয় লোকজন কর্তৃক একজন সন্ত্রাসী প্রকৃতির এক লোককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি রহমত উল্লাহ প্রঃ বাশি (৩০) উপজেলার ছোট মহেশখালীর ০৪নং ওয়ার্ড মোহাম্মদপুর- তেলিপাড়া মৃত ছব্বির আহমদ এবং কালা বুড়ির পুত্র।
থানা সূত্রে জানান আটক ব্যক্তি রহমত উল্লাহ প্রঃ বাশি (৩০) কয়েকদিন পূর্বে মহেশখালী থানাধীন শাপলাপুর ইউপিস্থ মিঠাছড়ি পশ্চিম পাড়ার পাহাড়ের ভিতরে জনৈক মোতাহেরা বেগম এর মালিকানাধীন একটি ঘর ভাড়া নিয়া সেখানে রাত্রিযাপনের নিশ্চিত হয়ে আটককৃত ব্যক্তির সঙ্গীয় আসামী নমি উদ্দিন ও অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি অস্ত্র তৈরী ও অস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন সরঞ্জামাদি মজুদের খবরে এসআই মোহাম্মদ ইকবাল হোসেন মোবাইল ফোনে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান, তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হইয়া ধৃত আসামী রহমত উল্লাহ প্রঃ বাশি (৩০) কে জিজ্ঞাসাবাদ করেন এবং গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে সাক্ষীগণের সম্মুখে গ্রেফতারকৃত আসামী রহমত উল্লাহ প্রঃ বাশি (৩০) এর দেখানো ও নিজ হাতে বাহির রুমের ভিতর খাটের নিচ হইতে অস্ত্র তৈরীর বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি যথাক্রমে বন্দুক এর বাট (কাঠের তৈরী)- ২টি, হাতে বানানো কাঠের তৈরী বন্দুকের বাট- ২টি, ট্রিগার ম্যাকানিজম (ছোট-বড়)- ৪টি, অস্ত্র তৈরীর ব্যারেলের অংশ- ৬টি, অস্ত্রের ট্রিগার (ছোট বড়) ৮টি, অস্ত্রের রিসিভার কভার সাদৃশ্য অংশ- ৫টি, অস্ত্রের ভিতরের স্প্রীং (ছোট-বড়)- ১৫টি, অস্ত্রের অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ- ১৫টি, লোহার হাতুড়ী- ২টি, লোহা ধারানোর লেদ- ১টি, লোহার বাটাল- ২টি, লোহার পাইপ- ১টি, ড্রিল মেশিন- ১টি, স্ক্র ড্রাইভার- ৩টি, করাত- ১টি, হাতে চালিত ড্রিল মেশিন- ১টি, পরিমাপ স্কেল- ১টি, ইলেক্ট্রিক উড প্ল্যানার- ১টি, লোহা কাটার গ্রিন্ডার- ১টি, দেশীয় তৈরী চাইনিজ কুড়াল- ১টি, বড় টর্চ লাইট- ১টি, ইলেক্ট্রিক হেকসো- ১টি, লোহা কাটার হ্যান্ড করাত- ১টি জব্দ করেন।
সূত্র আরো জানান আটককৃত আসামী রহমত উল্লাহ প্রঃ বাশি (৩০) কে পলাতক আসামীদের নাম-ঠিকানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার সঙ্গীয় ২নং পলাতক আসামীর নাম-ঠিকানা প্রকাশ করেন। আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে অবৈধভাবে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র তৈরী করিয়া আশপাশের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে থাকেন। এ ঘটনা সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে মহেশখালী থানার মামলা নং- ২৫, তারিখ ২২ আগস্ট ২০২৬ইং, জিআর- ২৫৫/২৬, ধারা-19A The Arms Act, 1878; রুজু করা হয়েছে।
এদিকে সচেতনমহল এমন অভিযানকে সাধুবাদ জানান। তবে পুরো উপজেলার অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ জানান।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সুলতান জানান- পুলিশের বিচক্ষণতায় অস্ত্র কারখানার সন্ধান। অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ এবং কারীগরকে আটক করা হয়। এসব অবৈধ কার্যকলাপে লিপ্ত অপরাধীদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছেন।