শিরোনামঃ

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। সেতু পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থী চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার ( ২৯ আগষ্ট ) দুপুর আনুমানিক ২ টার দিকে সেতুটির কোথাও ৪ ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছে। যার কারণে সেতুতে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন করপোরেশন।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি ওঠায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখ্য, রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করেছিলো। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যে কোনো মাধ্যমে সহজে যাওয়া যায়। বর্তমানে সেতুটি ‘সিম্বল অব রাঙামাটি’ হিসেবে দেশবিদেশে পরিচিতি লাভ করেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL