কক্সবাজারের রামুতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ২ টায় রামুর ফতেখারকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচা বাজারের উত্তর পাশে চট্টগ্রামমুখী মহাসড়কের ওয়াজেদ কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করেন।
সুত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া এসআই জয়নাল আবদীনসহ পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী শফিউল আলমের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যাবহৃত একটি সিএনজি জব্দ করেন পুলিশ।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রামু থানা পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।