শিরোনামঃ

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন-  সভাপতি- নুরুল আলম, সম্পাদক- মোঃ সেলিম উদ্দীন 

লোহাগাড়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা একটি রেষ্টুরেন্টে  গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি দৈনিক দেশের কন্ঠ নুরুল আলম, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময় বেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন।


এ ছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ডাঃ সুজন নাথ, যুগ্ন-সম্পাদক আলমগীর হোসেন রানা, সহ- সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, আবু নাঈম মোহাম্মদ মুজিবুল করিম, নাজিম উদ্দীন, কাউছার আলম, খুরশেদ আলম, মঈনুদ্দিন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL