শিরোনামঃ

অধুনগর ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গে এটিএম জাহিদ চৌধুরীর মতবিনিময়

নুর মিনহাজ উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লোহাগাড়া উপজেলার অধুনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
অধুনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জুহিরুল ইসলাম ও সদস্য সচিব হারুন মাজির নেতৃত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহিদ চৌধুরী।
সভায় অধুনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতৃবৃন্দ নিজেদের সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় এটিএম জাহিদ চৌধুরী নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধুনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক রতন বড়ুয়া ও সদস্য সচিব মোহাম্মদ সেলিম, ২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক লেয়েকত আলী ও সদস্য সচিব মোহাম্মদ হরেছ, ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোবিনুল ইসলাম ও সদস্য সচিব নবি হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব আলি আহমদ।
এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সামসুল ইসলাম ও সদস্য সচিব সোজন বড়ুয়া, ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নেসারুল হক ও সদস্য সচিব মোজাম্মেল, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলতাফ হোসেন ও সদস্য সচিব এনাম, ৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলমগীর ড্রাইভার ও সদস্য সচিব নুরুছ ছফা এবং ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সাজ্জাদ ও সদস্য সচিব মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL