শিরোনামঃ

লোহাগাড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত

নুর মিনহাজ উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ও গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট এরফানুর রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচি শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার চৌধুরী প্লাজার সামনে থেকে শুরু হয়। মিছিলটি বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতালের সামনে এসে সমাপ্ত হয়। এতে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা জানান, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যেন কোনো ধরনের নৈরাজ্য বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও অ্যাডভোকেট এরফানুর রহমানের নির্দেশনায় লোহাগাড়ায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL