শিরোনামঃ

সন্দ্বীপে জেলেদের মানববন্ধন

ইলিয়াছ সুমন সন্দ্বীপ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জেলেদের জাল ও নৌকা চুরি বন্ধ, নতুন করে জেলে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা (অবরোধকালীন) সময়ে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংস্থা।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূমিহীন সংগঠনের সভাপতি অর্জিত চন্দ্র দাশ এবং সঞ্চালনা করেন নিজেরা করি সংস্থার ব্যবস্থাপক এরফান আলী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার (জিএস), সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, নিজেরা করি সংস্থার বিভাগীয় প্রধান মতিয়ার রহমান, ভূমিহীন নেতা কানু জলদাশ, সুনীতি দাশ, দীপ্তি জলদাশসহ আরও অনেকে।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জেলেদের প্রধান জীবিকা মাছ ধরা হলেও প্রতিনিয়ত তাদের জাল ও নৌকা চুরির ঘটনা ঘটছে। এতে তারা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। দ্রুত এসব চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এছাড়া প্রকৃত জেলেদের নতুন করে তালিকাভুক্ত করে জেলে কার্ড প্রদান এবং মাছ ধরা বন্ধকালীন সময়ে পর্যাপ্ত সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে সন্দ্বীপের কয়েকশ জেলে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL