শিরোনামঃ

সন্দ্বীপে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই 
প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে  শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস ।
তিনি বলেন, শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হাওলাদার,  উপজেলা ইমারজেন্সি মেডিকেল অফিসার মেসবাহ উদ্দিন,  আবাসিক মেডিকেল অফিসার ডা.  আশরাফ উদ্দিন,  তারা পুষ্টি বৈষম্য দূরীকরণ ও সুষম খাদ্য বণ্টনের গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং পুলিশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL