বিকেএসপি'র আন্তর্জাতিক কারাতে খুদে শিক্ষার্থী মহেশখালীর জীম ঢাকা বিকেএসপি মার্শাল ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। এতে নিমিষেই শেষ হলো পরিবারের স্বপ্ন।
মঙ্গলবার (২৮ জুলাই) গতস্থরাত ১১টার দিকে আন্তর্জাতিক কারাতে খুদে শিক্ষার্থী মহেশখালীর ইয়াসার আহমদ জীম(১৪) ঢাকা সাভার বিকেএসপি মার্শাল আর্টিস্ট ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। জীম কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজোম নয়াপাড়ার বাসিন্দা ও মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোখতার আহমদের দ্বিতীয় পুত্র।
তার মৃত্যু খবরটি নিশ্চিত করেন চাচাতো ভাই এম আজিজ সিকদার। তিনি হৃদয়ভাঙ্গা মৃদু কন্ঠে বলেন- ছোটভাই জিম আমাদের দেখানো স্বপ্ন ভেঙ্গে তছনছ করে মহান রবের ডাকে এভাবে চলে যাবে। তা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।
পারিবারিক সূত্র জানাগেছে, তার নিথরদেহ বিকেএসপি থেকে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মহেশখালী আনা হবে।
এদিকে তার মৃত্যুর খবর মুহুর্তে ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পুরো উপজেলায় চলছে শোকের মাতম।
জানাগেছে, জিম মহেশখালী দ্বীপের সন্তান হলেও পিতা-মাতার স্বপ্ন ছিলো যে কোনোবিষয়ে দেশ ছড়িয়ে আন্তর্জাতিক মানের খ্যাতি লাভ করবে। এমন স্বপ্ন বাস্তবায়নে কক্সবাজার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কারাতে প্রশিক্ষণে ভর্তি করান। ছেলের সাফল্য দেখে সেদিন, খুশিতে আত্মহারা হয়ে এফবিতে পোস্ট করছিলো নতুন কুড়ি স্পোর্টস -২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি অংশ গ্রহন বিকেএসপির হয়ে মার্শাল আর্ট(কারাতে) ইভেন্টে আমার মেঝোছেলে ইয়াসার আহমেদ জীম।
গেল ১৫ থেকে ১৯ জুলাই
বাংলাদেশে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বয়সভিত্তিক কারাতে আসরে “১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬”। একইসঙ্গে অনুষ্ঠিত হবে “২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপেও অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছিলো। আজ শুধু স্মৃতি।
আসন্ন আন্তর্জাতিক আসর বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজনে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান ও মালদ্বীপের চ্যাম্পিয়নদের ফাইটিংএ জুনিয়র টিমে দেশীয় মাটিতে স্থান পেয়েছিলে মহেশখালীর সন্তান জীম।
এদিকে জাতীয় পর্যায়ে স্থান পাওয়া ক্ষুদে শিক্ষার্থীর এমন মৃত্যুর খবরে সহমর্মিতা প্রকাশ করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।