বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে “সহ-সভাপতি” পদে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ সমাজ সেবক রিয়াজ উদ্দিন সিপু।
বুধবার (১৩আগস্ট) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন সাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে ঘোষনা করা হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ডুলাহাজারা ইউপি’র দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আজকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর জন্য সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আজকে আমার মতো ব্যক্তি যে অবস্থানে পৌঁছেছি, তার সবটুকুই পুরো কৃতিত্ব চকরিয়া ও ডুলাহাজারাবাসীর মানুষের ভালোবাসা, সমর্থন এবং দোয়ার ফসল। কেন্দ্রীয় কমিটি নতুন পদ দিয়ে যেভাবে সম্মানিত করেছে এটা শুধু আমার একার নয়, এটি আমাদের পুরো এলাকার মানুষের। মানুষের ভালোবাসাকে সঙ্গী করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে দেশ ও জনগণের কল্যাণে যেন আরো দৃঢ়ভাবে কাজ করে যেতে পারি তাঁর জন্য সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করি।