শিরোনামঃ

চকরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ ২ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের দেশীয় তৈরি চোলাই মদসহ ২ যুবককে আটক করা হয়েছে। 
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ মানিকপুর রোডের বড় উঠানি রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো: জালাল হোসেন (৩৩) ও মো: সোহেল (২৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া থানার আওতাধীন কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ মানিকপুর সড়কের বড় উঠানী রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে পরিচালনা করেন থানা পুলিশের একটি টিম। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে মো: জালাল হোসেন ও মো: সোহেল নামক দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে জালাল হোসেনের হেফাজত হতে ৫শত মি.লি. এবং মো: সোহেলের হেফাজত থেকে ২৫০ মি.লিটারসহ সর্বমোট ৭৫০ মি.লি. দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। 
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL