সীতাকুন্ড কর্মরতবস্থায় ট্রেনে কাটা পড়ে রেলকর্মী রফিকুল ইসলাম (৫০) মৃত্যুবরন করেছে। সকাল সাড়ে ৮ দিকে চট্টগ্রাম সীতাকুণ্ড বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশনের সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রেলকর্মী মিরশ্বরায় উপজেলার জোরগঞ্জের আমির হোসেনের পুত্র বলে জানান
রেল ফাঁড়ি কর্মকর্তা মো: রাশেদ। তিনি বলেন, সকালে লাইন সংস্কার কাজ করছিল ১১ নং গ্যাং এর কয়েকজন কর্মচারী। এ সময় ঢাকা ও চট্টগ্রাম মুখী দুটি ট্রেন এক সাথে চলাচলের করায় অসাবধানতাবশত চট্টগ্রামমুখী মেঘনা ট্রেনে ধাক্কা দেয়। পরে শরীর মারাত্নক আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্য করে।