চট্টগ্রামের হাটহাজারীতে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠণ জাগৃতি'র আয়োজনে 'জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'২৬ এর ফাইনালে পতেঙ্গা যুব ফুটবল সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্টপোষকতায় টুর্নামেন্ট'র ফাইনালে চিটাগাং কিংসের সাথে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে তারা জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সংগঠনের সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোর্টসিটি ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, এসিল্যান্ড শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির সদস্য লায়ন ড. সালাউদ্দিন আলী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শীমুল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনিরুল আলম জনি, কাশেম গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এতে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর প্রধান পৃষ্টপোষক তকিবুল হাসান চৌধুরী তকি, আয়োজক উপ-পরিষদের সদস্য আবদুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মো. রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মো. রুবেল ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। এতে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হোন চিটাগাং কিংসের মুস্তাফা কাহারবা, সেরা গোল কিপার হয়েছেন পতেঙ্গা যুব সংঘের মো. মুনীর, ম্যান অব দ্যা ম্যাচ ফাইনাল হয়েছেন পতেঙ্গা যুব সংঘের জাফর ইকবাল। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।