শিরোনামঃ

হাটহাজারীতে ভবানীপুর সমবায় সমিতির আলোচনা ও বৃক্ষরোপণ

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

কৃষি, সমাজ ও দেশের উন্নয়নে যুবসমাজকে সম্মিলিত করার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে ‘ভবানীপুর উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড’ এর উদ্যোগে আলোচনা সভা, সেচ প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে "একতাই শক্তি একতাই বল" স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সভাপতি নূর মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার বখতিয়ার আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মেসবাহউদ্দীন, ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিন্টু এবং সংগঠনের উপদেষ্টা হাফেজ মোহাম্মদ শোয়াইব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরতা অর্জন এবং একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে যুবকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে এই সমিতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক রামিম, যুবদল নেতা ফোরকান হায়দার বাচ্চু, সংগঠনের সদস্য মোহাম্মদ জয়নাল এবং প্রবাসী সদস্য মোহাম্মদ হাবিব। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রবাসী সদস্য মো. সাইফুল।

আলোচনা সভা শেষে অতিথিরা স্থানীয় আলাওল সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং সমিতির একটি সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL