শিরোনামঃ

হাটহাজারীতে ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে সরকার ঘোষিত ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমে চারশত অসচ্ছল পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন ড. আলহাজ্ব সালাউদ্দীন আলী। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহেদুল হোসেন, সমাজকর্মী মোহাম্মদ জাহেদুল আলম বাপ্পি, গিয়াসউদ্দিন মাহমুদ, বখতিয়ার ইসলাম বাচ্চু, রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম, নেজাম উদ্দিন, আহমেদ আরমান, নুরুল আজিম মিন্টু, গাজী বাবুল, নুরুল ইসলাম, মোহাম্মদ শাকিব, গাজী রাসেল, মোহাম্মদ সাইফুল, আতাউলা সিকদার, আলী রিয়াজ, মো. বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সুবিধাভোগী। অনুষ্ঠানে লায়ন ড. সালাউদ্দীন আলী বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে যেন প্রকৃত উপকারভোগীরা সহায়তা পান, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে অধিক সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে। অনুষ্ঠান শেষে সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করা হয়। এসময় উপকারভোগীরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL