চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল তেল বিক্রির দায়ে একটি দোকানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অবস্থিত ‘নুরুল স্টোর’-এ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন।
অভিযানকালে দেখা যায়, দোকানটিতে প্রায় ৩ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে এবং ময়লাযুক্ত ও নিম্নমানের তেল বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, র্যাব ও কর্ণফুলী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।