শিরোনামঃ

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক নিহত গুইমারা বাজার হতে রামগড়ের দিকে যাচ্ছিলেন। তার নাম শুদ্ধ অং মারমা (৪০)। তার বাড়ি রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ায়।

শনিবার (১৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর ঘাতক মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL