শিরোনামঃ

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাইল মেথ-আইস উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যের  ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার গভীর রাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গ পাড়া নামক এলাকায় মোবাইল চেক পোষ্ট বসিয়ে এসব উদ্ধার করা হয়। 

জানা যায়, সোমবার রাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্থার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। রাত আনুুমানিক ২টা ৩০মিনিটের দিকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী চেকপোষ্টের দিকে আসলে তাদের থামার জন্য বলা হলে বিজিবি দেখে তারা উল্টো পথে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির পিছু নিলে প্রায় তিন কিলোমিটার দূরে একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে বিজিবি সদস্য মোটরসাইকেলটি খুঁজে তল্লাশি চালিয়ে সিটের নিচে থেকে দুটি পিস্তল, ১০রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করে।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান,  ক্রিস্টাই মেথ-আইসের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। সীমান্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL