শিরোনামঃ

বেকারদের সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় আনন্দ ভোকেশনাল ট্রেণিং সেন্টারের সহায়তায় দুইটি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও। এসময় খাগড়াছড়ি জোনের উপ অধিনায়ক মেজর আশ্রাফুল কবিরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মূলত দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ৫০ জনের অংশগ্রহণকারীদের বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL