শিরোনামঃ

পটিয়া শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ আলাউদ্দীন, দিলেন সুশাসন ও স্বচ্ছতার নিশ্চয়তা

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তরুণ ব্যবসায়ী ও প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দীন। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু করে ২০১২ সাল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে প্রবাসে অবস্থান করেও সংগঠিত করা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত ভূমিকা পালন করেছেন।

সম্প্রতি একান্ত আলাপচারিতায় মোহাম্মদ আলাউদ্দীন বলেন, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে তিনি সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক সেবাবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। বর্তমানে তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকায় নিয়মিত গণসংযোগ ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, “জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে শোভনদণ্ডী ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মানুষের সেবাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL