শিরোনামঃ

শিলখালীতে বন্যার্তদের পাশে সাবেক ব্যাংকার নুরুল মোস্তফা ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক ব্যাংকার নুরুল মোস্তফা। তাঁর নেতৃত্বে এসআই বিল্ডিং ও সামাজিক সংগঠন ‘প্রয়াস’এর উদ্যোগে সোমবার (আজ) ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে গত তিন দিনে আরও ১,০০০ পরিবারের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ করা হয়। সব মিলিয়ে চার দিনে ১,৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নুরুল মোস্তফার বাড়ি শিলখালী ইউনিয়নের দক্ষিণ জুন এলাকায়। তিনি এসআই বিল্ডিংয়ের উপদেষ্টা। এসআই বিল্ডিং একটি ডেভেলপার কোম্পানি।

ত্রাণ বিতরণকালে আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ত্রাণ ও আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL