শিরোনামঃ

পেকুয়ায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) জেলা শাখার আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাসেম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে আগামী ছয় মাসের জন্য ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম  আহ্বায়ক, নাসিফ নূরেন রাফিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ আব্দুল গফুরকে সদস্য সচিব করা হয়েছে। 
এছাড়া তারেক জিয়াকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মো. সোহেলকে সাংগঠনিক সম্পাদক, তাসলিমা খানম লাভলিকে মহিলা বিষয়ক সম্পাদক, মো. রাজিবকে প্রচার সম্পাদক এবং মোজাহিদুল ইসলামকে কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, এ আহ্বায়ক (আংশিক) কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। একই সঙ্গে আগামী এক মাসের  মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার কাছে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL