শিরোনামঃ

পেকুয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ স্কুলছাত্র মিজান

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের এক স্কুলছাত্র গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ১৯ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছে। তাঁর সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকন্ঠায় দিন পার করছে তার পরিবার। 

নিখোঁজ শিক্ষার্থীর নাম মোহাম্মদ মিজান (১৪)। তিনি বারবাকিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভারুয়াখালী এলাকার বাসিন্দা মো. ইউসুফের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ১৯ জুলাই বাড়ি থেকে বের হন মিজান। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানাগেছে, এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর পিতা মো. ইউসুফ বাদী হয়ে গত ২১ জুলাই পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার রমিজ উদ্দিনের ছেলে লোকমান, তার স্ত্রী নাজমা বেগম এবং জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির জনির নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা একটি মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত এবং মিজানের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। মিজানকে মানব পাচারকারী চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় পাচার করা হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা। মিজানকে দ্রুত উদ্ধারে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছে তার পরিবার। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, মিজানের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং কাজ করছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL