শিরোনামঃ

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ত্রাণ বিতরণ 

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

সংযুক্ত আরব আমিরাতের দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে  এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে বন্যা কবলিত অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে। সারা দেশে ত্রাণ বিতরণ কর্মসুচির অংশ হিসেবে সকালে কক্সবাজারে পেকুয়া উপজেলার পূর্ব টইটং কাছারী পাহাড় জামে মসজিদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, লবন, আলু, পেয়াজ,  ওরস্যালাইন সহ বিশুদ্ধ খাবার পানি তুলে দেয়া হয়। এসময়
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের ফিল্ড অফিসার মো: মামুন হাসান, সোহান ইসলাম, জুনিয়র ফিল্ড অফিসার সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
ইতিমধ্যে, চট্টগ্রামের সাতকানিয়ায় ৫০০ পরিবার ও বাঁশখালী ৫০০  পরিবার ও চকোরিয়া উপজেলায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলা সহ  সিলেট,  হবিগঞ্জ,  সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হচ্ছে । এদিকে উপকারভোগী অসহায় দুস্থ পরিবারগুলো এই খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল সহ সম্মানিত দাতাগণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL