শিরোনামঃ

সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি নুরুল আজিম, সম্পাদক নাছির উদ্দিন

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল আজিম বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চেয়ার প্রতীকের নুরুল আবছার।

সহসভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে হুমায়ন কবির বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রজাপতি প্রতীকের শাহ জাহান আলম।

সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে আ জ ম নাছির উদ্দিন বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের মো. নুরুল আলম।

অর্থ সম্পাদক পদে জগ প্রতীকের মো. নুরুল আজিম এবং তালাচাবি প্রতীকের তারেক হোছাইন ইমরান প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তালাচাবি প্রতীক নিয়ে তারেক হোছাইন ইমরান বিজয়ী হন।

সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মো. নুরুন্নবী (মই), এস এম ফোরকান (মোরগ) এবং মুহাম্মদ নুরুল আবছার (টিউবওয়েল) নির্বাচিত হন। আম প্রতীকের আতাউল হায়দার রুবেল পরাজিত হন।

নির্বাচন পরিচালনা সূত্রে জানা যায়, মোট ভোটার ছিলেন ২৭৪ জন। এর মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।

ভোট গণনা শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচনী দায়িত্ব পালনকালে সোনালী বাজারের নৈশপ্রহরী জসিম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মগনামা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইউনুস চৌধুরী জসিম উদ্দিনের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মাস্টার হানিফ চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য শাহ আলম, কামাল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম নুরী, শফিউল আলমসহ অনেকে। নির্বাচন শুরুর পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL